ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আরশি নগরে হবে ৮ দিনব্যাপী অনুষ্ঠান


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ৩:৬
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ২ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী লালন মেলা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিনোদন কেন্দ্র আরশি নগর ফিউচার পার্কে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আরশি নগর ফিউচার পার্কের কনফারেন্স রুমে পার্কের স্বত্বাধিকারী নাছির উদ্দিন দিদার সাংবাদিকদের এসব তথ্য জানান।
 
অনুষ্ঠানে মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সুযোগ্য পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল উপস্থিত থাকবেন বলে জানিয়েছে উদযাপন কমিটি।
 
নাছির উদ্দিন দিদার বলেন, অনুষ্ঠানমালায় প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠান, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতিনৃত্য, লালনসংগীত এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
 
উক্ত সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল সাংবাদিক বিপুল দেবনাথ, দৈনিক বণিক বার্তার সাংবাদিক রাজু কুমার দে, প্রথম আলোন সাংবাদিক ইকবাল হোসেন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক ইমাম হোসেন, এশিয়ান টিভির সাংবাদিক বাবলু দে, মোহনা টিভির সাংবাদিক কামরুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক দিদারুল আলম সোহেল, চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক আজিজ আজহার, স্বদেশ বিচিত্রার সাংবাদিক অজয় কুমার দাশ প্রমুখ।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত