প্রকৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত প্রকৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২১ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রকৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এম ইব্রাহিম কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোজাহিদ হোসাইন সাগরের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ড. অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর একান্ত সচিব ও সংগঠক ইরফান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সংগঠক মুহাম্মদ নাছির উদ্দীন, মঞ্জুর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের জীবনের বেশিরভাগ উপাদানের নিরবচ্ছিন্ন জোগানদার হলো প্রকৃতি। জীবনযাপন, জীবনধারণ এবং জীবনকে সাজাতে আমাদের কতকিছুই না লাগে। আর এই বেশিরভাগ উপাদানের নিরবচ্ছিন্ন জোগানদার হলো প্রকৃতি। উন্নয়নকে সাম্যভিক্তিক ও প্রকৃতির সঙ্গে সহনশীল করতে হবে। প্রকৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সত্যিকারার্থে প্রকৃতির উন্নয়নে কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে সদস্যদের মাঝে শেয়ারহোল্ডার সনদ তুলে দেন অতিথিরা।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied