ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে মেধাবী মোস্তাকিমকে দেয়া হলো প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ৪:৩০
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আর্থিক অনুদান পেয়েছেন তানোর উপজেলার অদম্য মেধাবী মোস্তাকিম আলী। কাঠমিস্ত্রির কাজের ফাঁকে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম হন এই শিক্ষার্থী। আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোস্তাকিমের হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন খান এবং তানোর থানার ওসি রাকিবুল হাসান।
 
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।
 
বিভিন্ন সংবাদপত্রে  ‘দারিদ্র্য দমাতে পারেনি মোস্তাকিমকে, রাবিতে ‘বি’ ইউনিটে প্রথম’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নজর কাড়ে প্রশাসনের। ফলে পথমে পুলিশ কমিশনার তাকে সংবর্ধনা দেন। সম্প্রতি তানোর উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ মোস্তাকিমকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
 
উল্লেখ্য, তানোর উপজেলার বাঁধাইড় মিশনপাড়া গ্রামের সামাউন আলীর ছেলে মোস্তাকিম। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় তিনি। বাবা পেশায় কাঠমিস্ত্রি। প্রাথমিক শিক্ষা শেষ করে মোস্তাকিম বাবার পেশায় যুক্ত হন। দিনে কাঠমিস্ত্রির কাজ করতেন ‍আর রাতে পড়াশোনা।
 
২০১৭ সালে জিপিএ-৪ দশমিক ৫৫ নিয়ে মাধ্যমিক ও ২০২০ সালে জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এবার রাবির ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেন মোস্তাকিম।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার