সাতক্ষীরায় দেবহাটা ও কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ৯ নেতা বহিষ্কার
আগামীকাল রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার দেবহাটার ৫টি এবং কালীগঞ্জ উপজেলার ১২টিসহ মোট ১৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ৯ প্রার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। গত ২১ নভেম্বর বিদ্রোহী প্রার্থীদের বরাবর এসব পত্র প্রেরণপূর্বক জেলা ও কেন্দ্রকে অবহিত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, বহিষ্কৃতদের তালিকায় নাম এসেছে দেবহাটা সদর ইউনিয়নের নজরুল ইসলামের। তিনি ছিলেন প্রস্তাবিত উপজেলা আওয়ামী লীগের কমিটির উপদেষ্টা ও দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এছাড়া কুলিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রাণনাথ দাস। অপরদিকে, কালীগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৫ জন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট ও মনিটরিং কমিটির আহ্বায়ক কাজী আব্দুর রহমান জানান, দক্ষিণ শ্রীপুরের প্রশান্ত কুমার সরকার, চাম্পাফুল ইউনিয়নের আব্দুল লতিফ মোড়ল, তারালী ইউনিয়নের শফিকুজ্জামান খোকন, ধলবাড়িয়া ইউনিয়নের গাজী শওকাত হোসেন ও ভাড়াশিমলা ইউনিয়নের নাজমুল ইসলাম নাইম বিদোহী প্রার্থী হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের নাম ব্যবহার করে অনেকে প্রার্থী হলেও দলের কোনো অবস্থানে সুনির্দিষ্ট কোনো পদ না থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের তালিকা করে তাদের সাময়িক বহিষ্কারের পত্র প্রেরণের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের বলা হয়েছে। যথাসময়ে ব্যবস্থা নেয়া হবে। ফোন বন্ধ থাকায় পুনরায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফজলুল হক জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হককে সাময়িক বহিষ্কারের ব্যাপারে আমি জানি। এছাড়া অন্যদের বহিষ্কারের বিষয়ে আমি অবগত নই।
এমএসএম / জামান
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ