ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালী প্রেসক্লাবের কমিটি গঠন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৭-১১-২০২১ বিকাল ৫:১৯

প্রবীণ ও নবীনের সমন্বয়ে ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হক বকুর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিতেক্রমে আগামী দুই বছরের জন্য (২০২১-২২) মেয়াদে মধুখালী প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন উপদেষ্টা, ১১ জন সম্পাদক এবং ৪ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়। সভাপতি মো. রেজাউল হক বকু (দৈনিক কালের বাণী) এবং সাধারণ সম্পাদক কাজল বসু (দৈনিক ভোরের রানার)-সহ ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি অ্যাড. আলীউজ্জামান খোকন (নাগরিক দাবি), আব্দুর রাজ্জাক (সিএনএস২৪.কম), যুগ্ম-সম্পাদক শাহজাহান হেলাল (দৈনিক মানব কণ্ঠ), মতিয়ার রহমান মিঞা (দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন পলাশ (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী (দৈনিক নয়া শতাব্দী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আক্কাস খান (মধুখালী সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর চক্রবর্তী (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মো. মফিজুর রহমান মুবিন (চ্যানেল এস )।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- এসএম আবুল বাসার (দৈনিক ভোরের ডাক), স্বপ্না আফরিন (একুশের কণ্ঠ), মো. ইব্রাহিম মাসলতি (অনলাইন), মো. আনোয়ারুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত)।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত