ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে ডায়রিয়া রোগী


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-১১-২০২১ বিকাল ৫:১৯
রাজশাহীর তানোরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে উপজেলায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তানোরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভর্তি করা হচ্ছে।
 
শনিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে ডায়রিয়া রোগীদের ভিড়। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একটি শয্যা রয়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য। জনবল সংকটের ফলে রোগী সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তবে পর্যাপ্ত খাবার স্যালাইনসহ অন্য চিকিৎসাসামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 
ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্বজন রায়হান আলী বলেন, গত রাতে তার বড় ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করানো হয়। এখন তার ভাইয়ের অবস্থা কিছুটা ভালো।
 
মুন্ডুমালা পৌর এলাকা থেকে আসা এক রোগীর স্ত্রী সম্পা বলেন, পরশু রাতে স্বামীকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এখন তার স্বামী অনেকটাই সুস্থ।
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক সকালের সময়কে জানান, হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগী বেশি। প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩-৪ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার