উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি প্রধান সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে ৭টার দিকে উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িসংলগ্ন হাফিজা পোল্ট্রি ফিড সেন্টারের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত রোহিঙ্গা হামিদ হোসেন (৩২) বালুখালী ক্যাম্পের এইচ ব্লকের আবুল ফয়েজের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃতকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় রোহিঙ্গা মাদক কারবারি কক্সবাজার জেলার উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকার হাফিজা পোল্ট্রি ফিড সেন্টারের পাশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হাতে থাকা পলিথিন তল্লাশি করলে মরণনেশা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied