ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আজ আমরা বৈধ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ১১:৩৫

‘আজ আমরা বৈধ। যারাই মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে; আজ তারাই আমাদের বাহনের যাত্রী।’ এটি অবৈধ যানের এক চালকের কথা। নির্বাচনী কাজে ব্যবহারকৃত নছিমন, করিমন সারিবদ্ধভাবে রাখা হয় শনিবার পাবনা নির্বাচন অফিসের সামনে। জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনেই অবৈধ যান বৈধ যানে পরিগণিত হয়ে থাকে। শ্যালো ইঞ্জিন স্থানীয়ভাবে তৈরি নছিমন ও করিমন অবৈধ গাড়ি হিসেবে পরিচিত। গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। কিন্তু এ অবৈধ গাড়িগুলোই কখনো কখনো বৈধতার সারিতে স্থান পেয়ে থাকে। ভোটের দিন তাই সারাদেশেই এ ধরনের দৃশ্য রাস্তায় দেখা যায়।

গাড়ির স্বল্পতার কথা বলে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে এ গাড়িগুলো। জাতীয় নির্বাচনসহ যে কোনো নির্বাচন এলেই গাড়িগুলো বৈধতা পায়। তাই লোকমুখে উচ্চারিত হচ্ছে এ যেন অবৈধ যানের বৈধ দিন।

অবৈধ হলেও সবখানে এখন জনপ্রিয় হয়ে পড়েছে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন। জনসাধারণের জন্য যাতায়াত, পণ্য পরিবহন, নির্মাণসামগ্রীসহ সবক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এসব গাড়ি। সড়ক, মহাসড়কে দাপিয়ে  বেড়াচ্ছে এগুলো। ঘটছে অহরহ দুর্ঘটনাও। সংশ্লিষ্ট দপ্তর এগুলোর অনুমোদন দিতে পারছে না আবার উচ্ছেদও করতে পারছে না। উভয় সংকটে পড়েছে সংশ্লিষ্ট দপ্তর। এসব অবৈধ গাড়িই কখনো কখনো বৈধ হয়ে যাচ্ছে।

জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনে অতি জরুরি হয়ে পড়ে এসব অবৈধ গাড়ি। এ কারণে সারা বছর অবৈধ থাকা যানবাহনগুলো নির্বাচন এলেই পেয়ে যায় অলিখিত বৈধতা। নির্বাচনের উপকরণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের পরিবহনের জন্য নছিমন ও করিমন গাড়িতেই ভরসা করতে হয়েছে স্থানীয় নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে। এ দৃশ্য শুধু আজকালের দৃশ্য নয়; নির্বাচন এলেই এ দৃশ্য দেখা যায়। যারাই মহাসড়কে এসব গাড়ি অবৈধতার কারনে গতিরোধ করে পাকড়াও করে থাকে; আজ সেই সব পুলিশ এসব গাড়িতে চেপে বসে নির্বাচনী কর্মকাণ্ডে যাতায়াত করছেন। এটাই  হলো নিয়ম আর অনিয়মের ফাঁক-ফোকর।  

আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে পাবনার বেড়ার পৌরসভা এবং সাঁথিয়া, চাটমোহর ও ঈশ্বরদী উপজেলার সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন। তাই শনিবার ভোটকেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্য ও নির্বাচনী উপকরণ পাঠাতে ব্যবহার করা হয় নছিমন, করিমন গাড়ি। সকাল থেকে দিনব্যাপী শত শত এ গাড়িতে আইন প্রয়োগকারী সংস্থাকে ভোটকেন্দ্রে যেতে দেখা যায়। গাড়ির ভিড়ে যানজটের সৃষ্টি হয়। নির্বাচন  শেষে আবার তারা গাড়ি নিয়ে ফিরে আসবেন। তারপর গাড়িগুলো ছাড়া পাবে।

শনিবার দুপুরে নির্বাচন অফিস থেকে বের হওয়ার সময় নির্বাচনী উপকরণসহ পুলিশ নিয়ে যাওয়ার সময় প্রশ্ন করলে এক নছিমন চালক মো. ইকরাম হোসেন বলে উঠলেন, ‘আজ আমরা বৈধ।’  

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান জানান, পরিবহন হিসেবে যে পরিমাণ গাড়ি দরকার, তা আমাদের নেই। তাছাড়া দূর-দূরান্তে অটোভ্যানে উপকরণ পাঠানো অসম্ভব। গাড়ি পাওয়া যায় না। এখন নছিমন, করিমন গাড়ি সর্বত্র চলাচল করছে। আমাদেরও এসব পরিবহন ব্যবহার করতে হচ্ছে। আর এ সুযোগে অবৈধ যানের বৈধ দিন হিসেবে গণ্য হয়ে যায়। এটাই বাস্তবতা বলে অনেকে মনে করেন। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়