ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুইক কুইজ প্রতিযোগিতা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ৪:২৮
কক্সবাজারের কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় ৠান্ড কলেজে ব্র্যাক কমিউনিটি সাপোর্ট টিমের উদ্যোগে কুইক কুইজ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
 
এ সময় শিক্ষার্থীদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা সম্বলিত  লিফলেট, স্টিকারসহ করোনা বিষয়ক তথ্য সহায়িকা বিতরণ করা হয়। বিতরণ করা হয় ইউএনএফপিএ প্রদত্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রী মাস্ক। 
 
প্রকল্পের ফিল্ড অর্গানাইজার নজরুল ইসলামের সুন্দর উপস্থাপনা ও সাবলীল বিশ্লেষণে কুইজে অংশগ্রহণ করে স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী। তথ্য সহায়িকা ও আলোচনার ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় কুইক কুইজ  প্রতিযোগিতা।
 
প্রতিযোগিতা সঠিক উত্তর দিয়ে যারা বিজয় হয়েছেন তারা হলেন,  প্রথম পর্বে  শাহরিয়া সুলতানা মিফতা (১), কবিতা দেবনাথ(২) এবং মাইমুনা আব্দুল রিয়া (৩)। দ্বিতীয় পর্বে সালমা আকতার (১), তছলিমা আকতার মাহি (২) এবং তাহিয়াত আলম তানহা (৩)। 
 
এরপর উত্তরণ বিদ্যানিকেতন বিদ্যালয়েও একই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রথম পর্বে  বিজয়ীদের মধ্যে রয়েছেন আসমাউল হুসনা  (১), মোবারক বেগম  মধ্যে (২) এবং শাহিদা আক্তার (৩) এবং দ্বিতীয় পর্বে শাহিদুল ইসলাম (১), ওয়াকিয়া সুলতানা জিসা (২) এবং  তাসরিন সুলতানা (৩)।
 
কুইক কুইজ বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে সাথে সাথে  পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় হ্যান্ড স্যানিটাইজার সহ আকর্ষণীয় পুরস্কার। 
 
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ 'র  অধ্যক্ষ মোঃ মোরশেদ আলম, উত্তরণ বিদ্যানিকেতন'র সিনিয়র সহকারী শিক্ষক আইয়ুব খাঁন, আক্তার হোসেন এবং ব্রাক সিএসটি প্রকল্পের  কমিউনিটি মবিলাইজার জাহিদুল ইসলাম প্রমুখসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা