কুতুবদিয়ায় স্থগিত কেন্দ্রের পুনঃনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছোটনের ৩ দাবি
কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের স্থগিত পিলটকাটা কেন্দ্রে ৭ নং ওয়ার্ডের পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। যেহেতু কেন্দ্রটিতে সহিংসতার মত ঘটনা ঘটেছে। তাই এই কেন্দ্রের সাধারণ ভোটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসনের
কাছে ৩ দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আ.ন. ম শহীদ উদ্দিন ছোটন। রবিবার ( ২৮ নভেম্বর) স্থানীয় সংবাদিকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব দাবির কথা জানান। কেন্দ্রে প্রশাসনের একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে কেন্দ্রের ৬ বুথে ৬ জন উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাকে সহকারি প্রিসাইডিং অফিসার নিয়োগ করার দাবী জানান তিনি। এ ছাড়া সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ফোর্স নিয়োগসহ ভোটের দিন (মঙ্গলবার) সকালে ভোট কেন্দ্রে নির্বাচনি ব্যালট পেপার সরবরাহের দাবি জানান তিনি।
তিনি বলেন, কেন্দ্রটি উপজেলা প্রশাসনের নিকটবর্তী হওয়ায় নির্বাচনী ব্যালট পেপার ভোটের দিন ৩০ নভেম্বর ( মঙ্গলবার) সকালে কেন্দ্রে পৌছানোর ব্যবস্থা নেয়া হলে অধিক নিরাপদ হবে। নির্বাচনি ক্যাম্পেইং করতে গিয়ে তিনিসহ তার কর্মীরা হামলার শিকার হওয়ায় তিনি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের
শংকায় এ দাবি করেন বলে জানান।
এসময় কুতুবদিয়া প্রেসক্লাব সেক্রেটারী এম.এম হাছান কুতুবী, সিনিয়র সাংবাদিক এম. এ মান্নান, নজরুল ইসলাম, আবুল কাশেম, মনিরুল
ইসলাম, শাহেদুল ইসলাম মনির প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা