বিভাগীয় পর্যায়ে পাবনা জেলা পুলিশের শীর্ষস্থান অর্জন
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের (বিপিএম) বলিষ্ঠ নেতৃত্বে তার অধীনে ১১টি থানার পুলিশ জেলাবাসীর কল্যাণে কাজের মূল্যায়ন কতটুকু তা বিভাগীয় সভায় প্রমাণিত হয়েছে। পাবনার পুলিশ সুপারের সুদক্ষ ও সুচারু কর্মপন্থাই বিভাগীয় অপরাধ সভায় অবাক করে দিয়েছে। অনেক জেলার কর্মকর্তারা তার অনুকরণীয় হচ্ছেন বলে পাবনার বাইরে এক জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান।
রাজশাহী রেঞ্জের ৮ জেলার পুলিশের অপরাধ সভায় বিভিন্ন ক্ষেত্রে পাবনা জেলা পুলিশ শীর্ষস্থান দখল করেছে। এরমধ্যে এই রেঞ্জের সকল পুলিশ কর্মকর্তার কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম), শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পাবনা সদর থানার মো. নাছিম আহমেদ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মো. রওশন আলী (বর্তমান অফিসার ইনচার্জ আমিনপুর থানা), শ্রেষ্ঠ এএসআই (নি.) হিসেবে পাবনা সদর পুলিশ ফাঁড়ির মো. মাসুদ রানা এবং পাবনা সদর থানার এসআই (নি.) মো. মাহবুব উল্লাহ সরকার এসআই নিরস্ত্রগণদের মধ্যে তৃতীয় নির্বাচিত হন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রেঞ্জ অফিসের কনফারেন্স রুমে ডিআইজি (রাজশাহী রেঞ্জ) মো. আব্দুল বাতেনের (বিপিএম, পিপিএম) সভাপতিত্বে জুম কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের প্রথম তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি-২১ হতে মার্চ-২১ পর্যন্ত তদারকি, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, বিট পুলিশিংসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার জন্য রাজশাহী রেঞ্জের ৮টি জেলার অফিসারগণের কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন পাবনার পুলিশ সুপার। তার দক্ষ নেতৃত্বে ও সঠিক দিকনির্দেশনায় পাবনা জেলা পুলিশের এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান তারা।
আরো জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) পাবনা জেলায় যোগদানের পর থেকেই তার বলিষ্ঠ নেতৃত্বে মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র উদ্ধার, নারী-শিশু নির্যাতন দমন ও কিশোর গ্যাংদের দৌরাত্ম্য বন্ধ করাসহ অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে ‘পাবনা জেলা পুলিশ জনসেবায় অহর্নিশ’ স্লোগানকে সামনে রেখে পাবনা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাবনা জেলা পুলিশের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ন্যায়-নীতির ভিত্তিতে যথাযথ আইনি সহায়তা প্রদানের মাধ্যমে জেলা পুলিশ মানুষের আস্থা অর্জনে আরো একধাপ এগিয়ে যাবে। পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের অত্যন্ত সাহসী ও বলিষ্ঠ ভূমিকায় বিভিন্ন ক্ষেত্রে পাবনাবাসী খুবই খুশি। বিশেষ করে মানুষের যে কোনো সমস্যা দূরীকরণে তাৎক্ষণিক সমাধানের কথা জেলাবাসী কোনোদিন ভুলতে পারবে না।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন