ঠাকুরগাঁওয়ে ভোট বর্জন করেও জয়ী হলেন নৌকার প্রার্থী
ঠাকুরগাঁওয়ে ভোট বর্জন করেও জয়ী হলেন নৌকার প্রার্থী। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। তবে ভোট চলাকালে ৫নং দুওসুও ইউনিয়নে নৌকার প্রার্থী সোহেল রানা নির্বাচন বর্জন করেন।
তার অভিযোগ ছিল, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা প্রশাসনের সহায়তায় কেন্দ্র দখল ও জোরপূর্বক ব্যালটে সিল মেরেছেন। ফলে ভোট সুষ্ঠু হয়নি। তবে ভোটগ্রহণ শেষে গণনার পর দুওসুও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্জন করা প্রার্থী সোহেল রানাই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ২১১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
নৌকার সমর্থক জামশেদ বলেন, যতই কারচুপি করুক, ভালো মানুষের বিজয় হবেই। সোহেল রানা ভালো মানুষ, মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আশা করছি তার হাত ধরে এলাকার অনেক উন্নয়ন হবে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied