তানোর পৌর যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মিলন মৃধা
রাজশাহীর তানোর পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে তানোরে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলনে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ জেলা ও থানার নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন পর তানোর পৌর যুবলীগের সম্মেলনকে ঘিরে এলাকায় শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও পোস্টার। দলীয় নেতাকর্মীদের মধ্যে ফুটে উঠেছে চাঙ্গাভাব। সভাপতি ও সম্পাদক হওয়ার আশায় অনেকেই ধরনা দিচ্ছেন শীর্ষ নেতাদের কাছে। তবে শীর্ষ নেতারা বলছেন, যারা মাঠে সব সময় নেতাকর্মীদের পাশে থাকেন, তাদেরই পৌর যুবলীগের সভাপতি ও সম্পাদকের পদ দেয়া হবে।
দলের নেতাকর্মীরা জানান, তানোর পৌরসভা যুবলীগের প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হবে। পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, দীর্ঘদিন পর তানোর পৌরসভা যুবলীগের সম্মলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে হাজার হাজার যুবনেতার সমাগম ঘটবে। একে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হবে।
তানোর পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী মিলন মৃধা সকলের দোয়া চেয়েছেন। তিনি সকালের সময়কে জানান, সাধারণ মানুষের সাথে আমি সব সময় আছি এবং তৃণমূল নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছেন। আল্লাহ যদি সহায় থাকেন এবং আমি যদি পৌর যুবলীগের সভাপতি হতে পারি তবে জনগণের পাশে আজীবন থাকব।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied