ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি মন্ত্রীর মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরী পরিদর্শন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ৩:৫৭

চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী পরিদর্শন করেছেন সৌদি সরকারের পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের। সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সফরসঙ্গীদের নিয়ে হেলিকপ্টারযোগে মেরিন ড্রাইভে নামেন তিনি। এরপর বেজা অফিসের সামনে বৃক্ষরোপণ এবং ৩নং সুপার ডাইকসংলগ্ন ভূমি পরিদর্শনসহ বেজা কনফারেন্স রুমে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্টদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানসহ বেজার কর্মকর্তারা।

সৌদি আরব মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড দেখে সন্তুষ্ট তিনি। সৌদি সরকার সব সময় বাংলাদেশের সাথে ছিল এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে সৌদি সরকারের সাথে কথা বলে বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন।

জামান / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত