শেষ পর্যন্ত মাঠে থাকবে যুবদলের নেতাকর্মীরা : দীপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আগামীকালকের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কাফনের কাপড় পড়ে মাঠে থাকবে যুবদলের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা, মাটি ও মানুষের নেত্রী। তিনি এ সময় আমাদের আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি না খেলতে সরকারকে হুশিয়ারী উচ্চারণ করেন। আজ ২৯ নভেম্বর (সোমবার) বিকাল ৪ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী কাল ৩০ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভার সঞ্চালক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, গণতন্ত্রের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া। নেত্রীর কিছু হলে এর দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কখনো আপোষ করেননি আমাদের মা। যে স্থানেই সমাবেশ হউক, মহাসমাবেশ সফল করতে প্রস্তুত যুবদলের অসংখ্য জিয়ার সৈনিকেরা।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, মুহাম্মদ মুছা, মিয়া মো: হারুন, জাহিদ হাসান বাবু, অরূপ বড়–য়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো: হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ আলী, মোহাম্মদ নওশাদ, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়–য়া, মাহাবুবুর রহমান, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম মানিক,
সালাহ উদ্দিন, আনোয়ার হোসেন, নগর যুবদলের সদস্য লতিফুল বারী সুমন, সাইদুল হক সিকদার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম, মোর্শেদ কামাল, মোহাম্মদ উল্লাহ তড়িৎ, আকতার হোসেন, আবু বক্কর বাবু, মো: হাসান, মাসুদ আলম, মো: ইসকান্দর ও মোহাম্মদ সাইফুল প্রমূখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied