সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটালাইট করতে ব্যাপক কাজ করছে : আমিনুল ইসলাম
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটালাইট করতে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশের সকল শিক্ষার্থীদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সে লক্ষ্যে দেশের শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নানা পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো গত উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে সরকার। ২৯ নভেম্বর সোমবার দুপুরে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার ও উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন। কলেজের প্রভাষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, নুরুল হক কন্ট্রাক্টর, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক শরফুল কবির চৌধুরী, অধ্যাপক এস এম সারওয়ার কামাল ও কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার