ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের প্রথম নারী চেয়ারম্যান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ১১:৪৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নে টেলিনা সরকার হিমু জেলার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৭ হ‍াজার ৪৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭০ ভোট।
 
শুধু ঠাকুরগাঁও জেলা নয়, বৃহত্তর দিনাজপুরে প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। বিষয়টি এখন জেলাজুড়ে মানুষের মুখে মুখে আলোচনায়।
 
সেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল পীরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। দু‍ই বছর আগে দুলালের অকালমৃত্যু হয়। স্বামীর অবর্তমানে এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনী লড়াইয়ের মাঠে অবতীর্ণ হয়েছিলেন হিমু।
 
নবনির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। আমি সুখ-দুঃখে তাদের পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাব ইনশা আল্লাহ। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরো একধাপ এগিয়ে যাবে ও দল শক্তিশালী হবে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে