ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ১২:১৩
রাজশাহীর তানোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জুবাইর হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাবার নাম কুতুব উদ্দিন। তিনি তানোর পৌর এলাকার জিওল দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুবাইর তার বোনের বাড়ি উপজেলার মোহর গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে আসছিলেন। এ সময় ঘন কুয়াশায় মোহর-মথুরাপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেন। স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার আগেই তার মৃত্যু হয় বলে স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত সহকারী চিকিৎসক শহিদুল ইসলাম পরিবারের লোকদের অবগত করেন।
 
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, নিহতের পরিবারের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে লাশ শনাক্ত করে দাফনের জন্য পরিবারের লোকজনকে অনুমতি দেয়া হয়। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার