ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুলছড়ি থেকে বিলুপ্তির পথে আতা গাছ


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ২:৭
ফুলছড়ি থেকে হারিয়ে যেতে বসেছে সুস্বাদু  আতা ফল। মিষ্টি রসে যেন প্রাণ জুড়িয়ে যায়। এজন্যই কবি বলেছেন, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌএত ডাকি তবু কথা,কওনা কেন বউ।ফুল, ফল আর ফসলে ভরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ দেশের প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা গাছ গাছালি। প্রকৃতির শোভাবর্ধনকারী এসব বৃক্ষরাজির সৌন্দর্য আমাদেরকে যেমন আকৃষ্ট করে তেমনি রয়েছে এর নানা উপকারিতা।
 
বর্তমানে নানা কারণে প্রকৃতির মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় মুল্যবান এসকল উদ্ভিদরাজি। তেমনি একটি দেশীয় বৃক্ষ হচ্ছে আতাগাছ আর এ আতা গাছেই জন্মে সুস্বাদু ফল ‘আতা’দেশীয় ফল আতার আরেক নাম শরীফা। নোনা নামেও এটি পরিচিত। তবে আতা নামেই এ ফলটি সারা দেশে বেশি পরিচিত। আমাদের দেশে বসত বাড়ির আঙ্গিনায় ও ঝোপ জঙ্গলে আতা গাছ জন্মে।
উপকারী এই আতা গাছ ফুলছড়ি থেকে প্রায় বিলুপ্তির পথে। আগে বিভিন্ন রাস্তায়, বাড়ির আঙ্গিনায়,পুকুর পাড়ে দেখা মিলতো আতা গাছের; কিন্তু সময়ের পরিক্রমায় এখন আতা গাছ রোপণ না করায় গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।বিগত দিনগুলোতে কিছু মানুষ আতাফল বিক্রি করে দৈনিক আয় করতেন। আতা ফলের ভিতরে ছোট ছোট কোষ থাকে।প্রতিটি কোষের ভিতরে একটি করে বীজ থাকে। বীজের পাশের রসালো ও নরম অংশই খেতে হয়। কাঁচা ফলের বীজ সাদা হয় ও পাকা ফলের বীজ কালো রঙের হয়। তবে এই বীজ বিষাক্ত।ফলটি লালচে ও সবুজ বর্ণের হয়ে থাকে।এ ফলটিতে রয়েছে নানা পুষ্টি ও ঔষুধি গুণাগুণ।
 
জানা গেছে, প্রতি১০০গ্রামে আতা ফলে রয়েছে- শর্করা ২৫গ্রাম, জল ৭২ গ্রাম, প্রোটিন ১.৭ গ্রাম, ভিটামিন এ ৩৩ আইইউ, ভিটামিন সি ১৯২ মিলিগ্রাম, থিয়ামিন ০.১ মিলিগ্রাম, রিবোফ্লাবিন ০.১ মিলিগ্রাম, নিয়াসিয়ান ০.৫ মিলিগ্রাম, প্যানটোথেনিক অ্যাসিড ০.১ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩০ মিলিগ্রাম, আয়রন ০৭ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৮ মিলিগ্রাম, ফসফরাস ২১ মিলিগ্রাম, পটাসিয়াম ৩৮২ মিলিগ্রাম, সোডিয়াম৪ মিলিগ্রাম।
 
পুষ্টিবিদদের মতে, আতা ফল আমাদের দেহ গঠনের জন্য খুব উপকারি। আতা ফলে রয়েছে খাদ্যআঁশ যা হজম শক্তি বৃদ্ধি করে ও পেটের সমস্যা দূর করে। আতাফলে রিবোফ্লাভিন ও ভিটামিন সি আছে। আর এই ভিটামিন উপস্থিতির কারণে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। যাদের চোখের সমস্যা তারা আতা ফল খেলে চোখ ভালো উপকার পায়। এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম।শরীরের হাড় গঠন ও মজবুত রাখার জন্য এফল কার্যকর। আতা ফলের ম্যাগনেসিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে।
 
অন্যদিকে আতাফলে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। দুরারোগ্য ব্যাধিকে দূর করে শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। দেশীয় প্রজাতির আতা ফল গাছটিকে আমাদের নিজেদের প্রয়োজনেই রক্ষা করা প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

এমএসএম / জামান

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা