ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ২:২৫

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় 'ইন্ট্রোডাকটোরি কোর্স ফর ট্রেইনার অফিসার্স' শীর্ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (২য় পর্যায়) দিনাজপুর আঞ্চলিক অফিস ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়ার সভাপতিত্বে ও সিধেন চন্দ্র সিংহ, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প, দিনাজপুরের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এ সময় বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।

সভায় প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের করণীয় ও তাঁদের ভূমিকা সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

অবহিতকরণ সভায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ঠাকুরগাঁও জেলার এডি ইন্দ্রজিৎ রায়, পঞ্চগড়ের এডি হাবিবুল্লাহ সিদ্দিক, গড়েয়া ইসকন মাঠের অধ্যক্ষ পুস্পশীলা দাস, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) জয়ন্ত চক্রবর্তী সহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে