লামায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ফাইতং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত
বান্দরবানের লামা উপজেলার ফাইতং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এইচএম আহসান উল্লাহ। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে লামা উপজেলা সমবায় অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আয়মন আরা বেগম ও ফাইতং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ওমর ফারুকের উপস্থিতিতে এবং প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নির্বাচিত ৪ জন অভিভাবক সদস্য, ১ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২ জন শিক্ষক প্রতিনিধিসহ মোট ৭ সদস্যের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- সদস্য সচিব জসিম উদ্দিন (প্রধান শিক্ষক, ফাইতং উচ্চ বিদ্যালয়) ফারুক সিকদার (অভিভাবক সদস্য), মো. নাজেমুল ইসলাম মানিক (অভিভাবক সদস্য), মো মোশারফ হোসাইন (অভিভাবক সদস্য), মংছরি মার্মা (অভিভাবক সদস্য), জেসমিন আক্তার (সংরক্ষিত মহিলা সদস্য), মোহাম্মদ খিজির (শিক্ষক প্রতিনিধি), মোহাম্মদ কুতুব উদ্দিন (শিক্ষক প্রতিনিধি)।
এমএসএম / জামান
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied