ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের জমি দখলের অভিযোগ
ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের জমির একাংশ রাতারাতি অবৈধভাবে দখল করা হয়েছে। গত বুধবার রাতে জমি দখল করে ইটের গাঁথুনি দিয়ে দখলকৃত জায়গা ঘেরাও করে নেয় একদল ভূমিদস্যু।
গতকাল বৃহস্পতিবার (১০ জুন) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান ও সম্পাদককে ফোনে জায়গা দখলের বিষয়টি জানালে সমিতির নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান জানান, ডায়াবেটিক হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু পূর্ব সীমান্তে প্রাচীর নির্মাণের সময় বাধা দেয় এলাকার ভূমিদস্যুরা। তারা জোরপূর্বক সেখানে অবৈধ দোকানঘর তুলতে চায়। বিষয়টি নিয়ে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন মহলে অবগত করলেও কোনো লাভ হয়নি। জমি দখলকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied