আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ডিসেম্বর পর্যন্ত
আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আরো এক মাস এ বছরের আয়কর রিটার্ন দেয়া যাবে। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন।
আয়কর রিটার্ন জমা দেয়ার নির্ধারিত সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তাই জরিমানা এড়াতে হাজার হাজার আয়করদাতা তাদের রিটার্ন জমা দেয়ার জন্য চট্টগ্রামসহ সব কর অঞ্চলে ভিড় করেন। দেশে ৭০ লাখের বেশি নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন।
এদিকে এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামারী করোনা পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণির করদাতার ২০২১-২২ কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হলো। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা ১৮৪জি-তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এ সিদ্ধান্ত নেয়।
যদিও এর আগে সন্ধ্যা সোয়া ৫টায় জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন, এ বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে।
করোনা মহামারী বিবেচনায় চলতি বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেয়ার সুবিধা রাখা হয়। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ খোলা হয়।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি