ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

টঙ্গীতে ডাস্টবিনে থাকতেও মহাসড়কে আবর্জনার স্তূপ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১১-৬-২০২১ দুপুর ৪:৪৮
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ জাহাঙ্গীর আলমের অঙ্গীকার, গ্রীন ও ক্লিন সিটি হোক সবার। অপরদিকে ‘ডাস্টবিন অপসারণ চাই- স্লোগানে বিগত দিনে বহুবার মানববন্ধন করেছেন ৪৭নং ওয়ার্ডের স্থানীয় ও সাধারণ এলাকাবাসী। শুক্রবার (১১ জুন) বেলা ১১টার দিকে সরজমিন দেখা যায়, ঢাকা-কালীগঞ্জ-সিলেট মহাসড়কের টঙ্গীর শিলমুন এলাকায় ডাস্টবিনের জন্য নির্ধারিত জায়গার ময়লা ফেলার পরিবর্তে মহাসড়কের প্রায় ৪ ফুট পর্যন্ত উঁচু করে ময়লা ফেলছে পরিছন্নতার কাজে নিয়োজিত ভ্যানচালকরা। এতে পরিবেশ যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি ঝুঁকিপূর্ণ হচ্ছে মাহাসড়ক। মহাসড়কে যাতায়াতকারী বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকসাসহ বিভিন্ন দূরপাল্লার যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। ইতিপূর্বে এই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। 
 
ডাস্টবিনের পাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত ডাম্পিংয়ের জায়গায় ময়লা না ফেলে সড়কের ওপর ময়লা ফেলার কারণে ৪৭নং ওয়ার্ডে আমরা যারা বসবাস করি আমাদের পাশাপাশি পথচারীদেরও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমাদের রাস্তা দিয়ে চলাচলে ব্যাঘাত ঘটছে।  আমাদের স্কুল-কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রী ও আশপাশের অসংখ্য ফ্যাক্টরির শ্রমিক ময়লার দুর্গন্ধের কারণে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করতে পারছে না। সড়কের পাশে ভ্যানগাড়ি দিয়ে ময়লা-আবর্জনা ফেলার কারণে রাতে যানবাহন চলাচলের সময় পথচারীদের মৃত্যুর মতো ঘটনা ঘটছে। কিছু কিছু সময় ময়লা-আবর্জনা থেকে হঠাৎ করে আগুন লেগে এলাকাবাসীর ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে অসংখ্যবার অভিযোগ করলেও দৃষ্টি দিচ্ছেন না স্থানীয় জনপ্রতিনিধি। 
 
এলাকাবাসী আরো বলেন, শিলমুন এলাকার মধ্যখানে এমন ময়লার ডাস্টবিন যেন না থাকে, সেজন্য মেয়র মহোদয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। এছাড়া সামান্য বৃষ্টিতে শিলমুন এলাকার ব্যাপারীপাড়া রোড, মাস্টারপাড়া ও মোল্লার গ্যারেজ এলাকায় জলাবদ্ধতায় হাঁটু থেকে কোমর পরিমাণ পানি জমে যায়। পানির সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় এই পানি জমে থাকে। এতে প্রায় দেড় হাজারের অধিক পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পানি নামার একমাত্র লাইনটি মহাসড়কের নিচে ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে অতিক্রম করেছে। কোনো রকম পানি নিষ্কাশনের মূল ড্রেনের মুখে ময়লা জমাট বাঁধার মূল কারণ ময়লা ডাস্টবিনে না ফেলে বাইরে ফেলছে পরিছন্নতার কাজে নিয়োজিত শ্রমিকরা। এলাকাবাসী গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের কাছে ডাস্টবিন অপসারণ ও সঠিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে উক্ত শিলমুনবাসীকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ করে দেয়ার দাবি জানান। 
 
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাদেক আলী বলেন, ময়লা সরানোর চেষ্টা চলছে। আশা করি অতিদ্রুত ময়লা পরিষ্কার হয়ে যাবে। ময়লা সরিয়ে নেয়ার সঠিক জায়গা না থাকায় এখানে স্তূপ হয়ে গেছে। ময়লার জন্য ব্যবহার করা ভ্যান ভেতর থেকে ময়লা বের করতে পারছে না।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন