ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ঋণখেলাপির দায়ে আ’লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ২:৫৭

ঋণখেলাপির দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোরহাট ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়ের প্রার্থিতা বাতিল করা হয়। গত সোমবার চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, অখিল চন্দ্র রায়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি পাওয়া যায়, সেখানে তাকে ঋণখেলাপি হিসেবে ‍উল্লেখ করা হয়। পরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে অখিল চন্দ্র রায় বলেন, ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়টি আমি এখনো জানি না। ব্যাংকের কোনো টাকা পাওনা নেই বা ঋণখেলাপিও আমার নেই। তাহলে মনোনয়নপত্র বাতিল হয়েছে কেন- জানতে চাইলে অখিল চন্দ্র রায় ফোন কেটে দেন।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ছিল ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে