শতবর্ষে এসে ঢাবির শিক্ষার মান নিয়ে ভাবতে হচ্ছে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুরুর এক দশকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যেভাবে সারা বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছিলো, দুঃখজনক হলেও সত্যি সেই অগ্রযাত্রার গতি নানা কারণেই ধরে রাখা সম্ভব হয়নি। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে ভাবতে হচ্ছে শিক্ষার মান নিয়ে। বুধবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার চিন্তা করতে হচ্ছে। এর জন্য প্রয়োজন একাডেমিক মহাপরিকল্পনা। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো প্রণয়ন করা হয়েছে পূর্ণাঙ্গ ভৌত মাস্টার প্ল্যান।
তিনি বলেন, মৌলিক ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্র জোরদারের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্ডাস্ট্রিগুলোর সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভৌত মহাপরিকল্পনার আগে একাডেমিক মহাপরিকল্পনা প্রয়োজন। তা আগে প্রণয়ন করুন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
জামান / জামান
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি