পঞ্চগড়ে দুর্ধর্ষ ডাকাতি
পঞ্চগড়ে বাড়িতে ঢুকে শিশুসহ পরিবারের সদস্যদের মারধর এবং জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকা ডাকাত দল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ নভেম্ব) রাতে পঞ্চগড় সদর থানার লইপাড়া গ্রামে। এক ব্যবসায়ীর বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘনটাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, লইপাড়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান দুই মেয়েসহ ৪ জন বাড়িতে ছিল। ব্যবসার কাজ শেষ করে মজিবর বাড়িতে যাওয়ার পর, গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাতদল দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে প্রথমেই মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে তাঁরা জানিয়েছেন।মজিবরের ছোটভাই আবু বলেন, আমার বাড়ি একটু দুরে হওয়ায় ভোর রাতে খবর পেয়ে এসে দেখি, কপালসহ কয়েক জায়গায় জখম হয়েছে বড় ভাইয়ের।পরে প্রথমে পঞ্চগড় ও বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসসপাতালে চিকিৎসাধীন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া জানান, কি হয়েছে ছিনতাই না ডাকাতি আমরা এখনো নিশ্চিত না, ভিকটিম যেহেতু রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। তবে এমন খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্তও চলছে।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied