ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্তদের বকেয়ার পাওনার দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্পপ্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আহ্বায়ক আলী আকবর শেখের সভাপতিতেত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন- ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা ও শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম, শ্রমজীবি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল হক, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. ফিরোজ মিয়া, মো. রফিকউদ্দিন মোল্যা, আবুল হাই কাজল ও মো. বজলুর রহমানসহ প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তাগণ বলেন, ফরিদপুর চিনিকলের প্রায় ৩০০ শমিক-কর্মচারীর গ্রাচ্যুইটি, সরকার ঘোষিত জাতীয় মজুরি কমিশন নির্ধারিত মজুরি ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬-৭ বছর অবসর গ্রহণ করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারণে ৩০০টি পরিবার মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩০০টি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল