ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে গাজীপুর মহানগর ছাত্রলীগের ক্যারিয়ার গঠন শীর্ষক সেমিনার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১১-৬-২০২১ বিকাল ৫:৩৮
গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে টঙ্গীর স্থানীয় একটি রেস্টুরেন্ট মিলনায়তনে গত সোমবার রাতে ছাত্র রাজনীতির পাশাপাশি ক্যারিয়ার গঠন পরিকল্পনা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মহানগরে বসবাসরত ছাত্রলীগের ৮টি থানা ইউনিটের ১৩০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। সেমিনারে ৯ জন প্রশিক্ষক ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন।
 
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজীব হায়দার সাদিমের উপস্থাপনা ও সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটির ডিন আইন অনুষদ ব্যারিস্টার সাজ্জাদ হোসাইন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, হারুন-অর-রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা হিরা সরকার, কবির হোসেন প্রমুখ। 
 
অতিথিরা এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এটা ছাত্র রাজনীতির জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং সারাদেশের জন্য একটি মডেল। আয়োজক ও প্রশিক্ষণার্থীরা তাদের আলোচনায় সিনিয়র নেতৃবৃন্দর কাছে অভিভাবক হিসেবে ছায়ার মতো তাদের পাশে থাকার এবং সহযোগিতা করার জোরালো আহ্বান জানান।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন