ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুর পৌর মেয়রের ১৯ মসজিদে বিশেষ অনুদান প্রদান


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-৬-২০২১ বিকাল ৫:৫০

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী পৌর এলাকার ১৯টি মসজিদে সরকারের বিশেষ অনুদান প্রদান করেছেন। শুক্রবার (১১ জুন) পৌরসভার হলরুমে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটিদের সভাপতির হাতে সরকারের দেয়া নগদ অর্থ তুলে দেন তিনি।

অনুদান বিতরণকালে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন কোনো মসজিদ অর্থাভাবে নষ্ট হবে না। প্রতিটি মসজিদেই উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারা কোনোদিন এ ধরনের সহযোগিতা প্রদান করেনি। আমি উন্নয়নের জন্য এসেছি, পর্যায়ক্রমে সকল মসজিদে সহযোগিতা করা হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনার আহ্বান জানান তিনি।

এ সময়  উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, কাউন্সিলর সিলভী পারভীন মিঠু, শাহনাজ পারভীন, সুফিয়া খাতুন, আল মাহমুদ প্রাং, নাজমুল হোসেন, হিসাবরক্ষক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা হিরু বিশ্বাস, রফিকুল ইসলাম, মিলন লোদী, আনিছুর রহমান প্রমুখ।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা