ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ উপলক্ষে র‌্যালি ও সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২-১২-২০২১ দুপুর ৩:১

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ টাউন ক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টরা অংশ নেন। 

ঠাকুরগাঁও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় র‌্যালি শেষে সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভূঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম আতিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা, ফুটবল কোচ খাইরুল ইসলাম, ফুটবল জাহাঙ্গীর হোসেন, সুজন খান প্রমুখ।
 
উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে ঠাকুরগাঁও জেলা ফুটবল টিম ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দিনাজপুর জেলা ফুটবল টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে আগামী ৭ ডিসেম্বর দিনাজপুরে ঠাকুরগাঁও জেলা টিম পঞ্চগড় জেলা টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে