তাড়াশে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
সিরাজগঞ্জের তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২২ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা এলএসডি চত্বরে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা, ওএলএসডি কাউছার হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোতালেব হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলীসহ অনেকে।
অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২২ উদ্বোধন অনুষ্ঠানে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএলএসডি কাউছার হোসেন বলেন, এ অর্থবছরে ৬৫৭ টন ধান সংগ্রহ করা হবে। সরকারিভাবে ২৭ টাকা দরে ১ হাজার ৮০ টাকা মণ হিসাবে ধান ক্রয় করা হবে। গত বছরে ইরি ধান সংগ্রহ করতে গিয়ে আমরা টার্গেট পূরণ করতে পারিনি। ৩ হাজার ৭৪ টন ধান সংগ্রহ করার টার্গেট থাকলেও সংগ্রহ হয়েছিল ১ হাজার ৮২৪ টন। এবারো পারব কি-না সন্দেহ আছে। সাধারণ জনগণ (কৃষক) বাইরের বাজারে সরকারি রেটের চেয়ে বেশি মূল্য পাওয়ায় ধান দিতে ইচ্ছা পোষণ করছেন না। তবে আমরা চেষ্টা করছি আমন ধান সংগ্রহ করতে। ৭ নভেম্বর ২০২১ তারিখ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত এ ধান সংগ্রহ কর্মসূচি চলবে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার