ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২১ দুপুর ৩:২৩

বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, প্রথমে যখন অবস্থা খুব ভালো ছিল, তখন ওমিক্রনের কথা শোনা যায়নি। এ জন্য নতুন বছরের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলাম। এ মুহূর্তে পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময়  নির্বাচন কমিশনকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ডা. দীপু মনি বলেন, ২৩ ডিসেম্বর আমাদের একটি পরীক্ষা রয়েছে। ওইদিন একটি নির্বাচনেরও তারিখ রয়েছে। সেটি আমরা তাদের জানিয়েছি। পরে নির্বাচন কমিশন সেই তারিখ পিছিয়েছে। এমনিতে আমরা উভয়পক্ষ সমন্বয় করে কাজ করছিলাম। তবুও কোথাও একটি সমস্যা হয়েছিল; তা ঠিক হয়ে গেছে। আমরা সেজন্য তাদের কাছে খুবই কৃতজ্ঞ।

এমপিওভুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমপিওভুক্তির সবে মাত্র আবেদন নেওয়া হচ্ছে। এটি একটি লম্বা প্রক্রিয়া। আমি আশা করি, যতগুলো প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হবে, সবাই সুবিধা পাবে। কারণ যোগ্য হওয়ার পরও কেউ পাবে, কেউ পাবে না, সেটি ঠিক হবে না।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন

কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা