পাকিস্তান হচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্র : মুক্তিযুদ্ধ মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, আইয়ুব খানের সরকার সেনাবাহিনীতে বাঙালীদের মাত্র সাত শতাংশ সুযোগ দিতো, বাকী ৯৩ শতাংশ জনবল নিয়োগ করা হতো পশ্চিম পাকিস্তান থেকে। অথচ তৎকালীন মোট জনগণের ৫৬ শতাংশই ছিলো বাঙালী, পশ্চিম পাকিস্তানে ছিলো মাত্র ৪৪ শতাংশ। আইয়ুব খান একটি বইয়ে লিখেছিলেন, ‘বাঙালীরা খাটো লোক, নন মার্সালাইজ, নিরীহ, কাপুরুষ, তারা যুদ্ধ করতে জানেনা। এজন্য তাদেরকে পাকিস্তানী সেনাবাহিনীতে নেয়া হয়না। তারা বাঙালীদের উপেক্ষা করতো, অবজ্ঞা করতো। এই উপেক্ষিত বাঙালীর কাছে পাকহানাদাররা মাথা নত করে, হাটু গেড়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলো।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, পাকিস্তান হচ্ছে অকার্যকর দেশ, একটি ব্যর্থ রাষ্ট্র। আর বঙ্গবন্ধুর বাংলাদেশ তার তার উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে।
তিনি বলেন, ওই ব্যর্থ রাষ্ট্রের দোসররা বাংলাদেশে এখনো রয়েছে। এখনো তারা পাকিস্তানের পক্ষে কথা বলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়। লজ্জা এবং ঘৃণার সঙ্গে বলতে হয় আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের সাথে খেলায় বাংলাদেশকে বাদ দিয়ে পাকিস্তানকে সমর্থন করে।মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এই আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সায়খুল ইসলামসহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied