সীতাকুণ্ডে জায়গা জমির বিরোধে বাহরাইন প্রবাসীকে কুপিয়ে জখম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডলু কবিরাজ বাড়িতে বাহরাইন প্রবাসী খোকন চন্দ্র শীল ও তার মাকে জায়গা জমির বিরোধের জেরে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাহরাইন প্রবাসী খোকন চন্দ্র শীলকে একই এলাকার সমর দেওয়াঞ্জি, গোপা দেওয়াঞ্জি, কুমার দেওয়ানঞ্জি, সজিবসহ অজ্ঞাত ৬-৭ জন মিলে পিটিয়ে জখম করে। সন্তানকে বাঁচাতে গেলে তার বৃদ্ধা মা মীরা রাণী শীলকেও তারা মারধর করে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে অবস্থা সংকটাপন্ন দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। বর্তমানে চমেক হাসপাতালের ৫ম তলায় ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে মামলা করলে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলেও জানান খোকন চন্দ্র শীল ।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, আমরা ঘটনার সত্যতা পেয়েছি সন্ধ্যায় মোবাইল টিমসহ এসআই ইমরান গিয়ে তদন্ত করে এসেছেন, খোকন চন্দ্র শীল ও তার মা মামলা করলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২