নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী হরিধন সরকার
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিন-রাত বাড়ি বাড়ি দলবল নিয়ে ভোট প্রার্থনা করছেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ৪নং নগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হরিধন সরকার।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হরিধন সরকার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি আশা করব খালিয়াজুরী উপজেলার ৪নং নগর ইউনিয়নের মানুষ উন্নয়নের ধারা তথা গ্রামকে শহরে রূপান্তর করার যে প্রয়াস জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্ত করেছেন, তারই ফলশ্রুতিস্বরূপ আবারো আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে সে ধারা অব্যাহত রাখবেন।
তিনি আরো বলেন, বিগত পাঁচ বছর আমি নৌকা প্রতীকে বিজয়ী হয়ে নগর ইউনিয়নের উন্নয়ন করার চেষ্টা করেছি। এবার আবারো নৌকা প্রতীক নিয়ে নগর ইউনিয়নে নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আমি নগর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছি ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। আমি আশাবাদী, এবারো নগর ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
সরেজমিন জানা যায়, প্রত্যেকটি গ্রামে হরিধন সরকারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। গ্রামবাসী বলেন, আমাদের নগর ইউনিয়নে শতভাগ আওয়ামী লীগের ভোট। তাছাড়া প্রকৃত আওয়ামী লীগের হাতেই নৌকা দেয়া হয়েছে।
খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানিক তালুকদার বলেন, হরিধন সরকার একজন সৎ, যোগ্য ও আদর্শবান শিক্ষক। আমরা নগর ইউনিয়নবাসী এবারো বিপুল ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে মাননীয় সাংসদ রেবেকা মমিনের হাতকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
তিনি আরো বলেন, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করব নগর ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি। কেননা, ’৭০-এর নির্বাচন থেকে শুরু করে অধ্যাবধি নৌকারই বিজয় হয়েছে।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied