তানোরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর তানোর থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা, চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- তানোর পৌর শহরের পূর্বপাড়া এলাকার অস্থায়ী বাসিন্দা মৃত মোসলেম উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৫০), তার স্ত্রী শরিফা বেগম (৪০) এবং তানোর পৌর এলাকার বেলপুকুর আদিবাসী পাড়ার শ্যামল মুরমুর স্ত্রী সোনালি হেমরম (২২)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের দুপুরেই কারাগারে পাঠানো হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, ২০ লিটার চোলাই মদ এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied