ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সাতক্ষীরায় ১২ হাজার টন আমন ধান-চাল সংগ্রহ করবে সরকার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ৩:৫১

সাতক্ষীরা জেলায় চলতি আমন মৌসুমে ১২ হাজার ২৮৩ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। কৃষক পর্যায় থেকে ২৭ টাকা কেজি দরে ৪ হাজার ৮৯৮ মেট্রিক টন ধান এবং মিল মালিকদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ৭ হাজার ৩৮৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করার টার্গেট নিয়ে কাজ করছে জেলা খাদ্য বিভাগ। গত ৭ নভেম্বর থেকে সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। একজন কৃষক সর্বনিন্ম ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন। মিল মালিকদের সাথে চুক্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামমী ১৮ ফেব্রুয়ারি। সংগ্রহ অভিযান সফল করতে সরকারিভাবে ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায়, চলতি আমন মৌসুমে ১২ হাজার ২৮৩ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এরমধ্যে ৪ হাজার ৮৯৮ মেট্রিক টন ধান ও ৭ হাজার ৩৮৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সদর উপজেলায় ১ হাজার ৪৮ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৬৫৭ মেট্রিক টন সিদ্ধ চাল, কলারোয়া উপজেলায় ৬৫২ মেট্রিক টন ধান ও ৫৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল, দেবহাটা উপজেলায় ৩০১ মেট্রিক টন ধান ও ২১৫ মেট্রিক টন সিদ্ধ চাল, কালীগঞ্জ উপজেলায় ৯৫৭ মেট্রিক টন ধান ও ৩৩১ মেট্রিক টন সিদ্ধ চাল, শ্যামনগর উপজেলায় ৯১৯ মেট্রিক টন ধান ও ৬০ মেট্রিক টন সিদ্ধ চাল, আশাশুনি উপজেলায় ৫০৫ মেট্রিক টন ধান ও ৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং তালা উপজেলায় ৫১৬ মেট্রিক টন ধান ও ২ হাজার ৫০৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

এদিকে, ধান ও চাল সংগ্রহ অভিযান সফল করতে ১৫টি নির্দেশনা দিয়ে গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়। ধান ও চালের উপজেলাওয়ারি বিভাজন মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে সংগ্রহের কাজ শুরু হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে, ‘অভ্যন্তীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭’ অনুসারে বিনির্দেশসম্মত সদ্য উৎপাদিত আমন ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের গত ২৪ অক্টোবরের স্মারক মোতাবেক চুক্তিযোগ্য মিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হবে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে চাল সংগ্রহের জন্য মিলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে হবে। চুক্তি সম্পন্ন হওয়ার অব্যবহিত পর দ্রুত সময়ের মধ্যে মিলারদের অনুকূলে বরাদ্দপত্র ইস্যু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুলিপি দিয়ে অবহিত করতে হবে। হাস্কিং মিলারদের ক্ষেত্রে চুক্তিকৃত চাল সর্টিং করে সংগ্রহ করতে হবে। ধান সংগ্রহের বিষয়টি মাইকিং, লিফলেট বিতরণ, ক্যাবল টিভি স্ক্রল প্রদর্শন প্রর্ভতি উপায়ে বহুল প্রচারণার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে অবিলম্বে জেলা/উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা সম্পন্ন করতে হবে।

এছাড়া কৃষকের অ্যাপের বাইরে উপজেলায় লটারি করে ধান সংগ্রহ  দ্রুত শুরু ও শেষ করতে হবে। কৃষকের অ্যাপভুক্ত উপজেলায় রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করে সিস্টেমে লটারি করে কৃষক নির্বাচনপূর্বক দ্রুত ধান সংগ্রহ করতে হবে। খাদ্যগুদামে কৃষকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। কৃষক যেন কোনোক্রমেই হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যেহেতু চলমান সংগ্রহ মৌসুমে পাক্ষিক ছাঁটাই ক্ষমতা অপেক্ষা বরাদ্দ কম তাই জাতীয় পর্যায়ে চাল সংগ্রহ ৩১ ডিসেম্বরের মধ্যে ৬৫ শতাংশ, ৩১ জানুয়ারির মধ্যে ৮৫ শতাংশ এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে ১০০ ভাগ সম্পন্ন করার জন্য (তারিখ, পরিমাণ, সময়ভিত্তিক সিডিউল প্র¯‘তপূর্বক) জেলা, উপজেলা ও গুদামভিত্তিক রোডম্যাপ তৈরি ও সে অনুসারে সংগ্রহ সম্পন্ন করতে হবে। সংগ্রহীত প্রতিটি চালের বস্তায় সর্বশেষ নির্দেশনা অনুযায়ী স্টেনসিল পপ্রান নিশ্চিত করতে হবে। সংগ্রহ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা, ব্যবস্থাপক , জেলা খাদ্য নিয়ন্ত্রক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সর্বদা সর্বো”চ তৎপর ও সতর্ক থাকবেন। প্রতিদিন বিকেলে সকল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তর থেকে ধান ও চাল সংগ্রহের তথ্য ও দৈনিক বাজারদর ই-মইলে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রিয় কমল চাকমা বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক জেলায় চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে । জেলার চারটি উপজেলায় লটারির মাধ্যমে এবং বাকি তিন উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে কৃষক নির্বাচন করে ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। এ ক্ষেত্রে কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / জামান

ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ায় শ্রমিক দল নেতার পদ স্থগিত

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন, পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান

তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার

ধর্মদহে মাদক কারবারির দৌরাত্ম্য অতিষ্ঠ এলাকাবাসী, দ্রুত শাস্তির দাবি

নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে ঈদ উপহার পেলেন ২১১৮টি পরিবার

বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

দর্শনা জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা