ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা
৪৫ দিনের মধ্যে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। ভোমরা স্থলবন্দরকে গতিশীল করার জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হবে। আহ্বায়ক কমিটির সদস্যরা সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন তথ্য জানিয়েছেন। সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মাকসুদ খান, শহর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, গত ৪ সেপ্টম্বর সাধারণ সদসদের মতামত উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে সাধারণ সভায় একটি কমিটি ঘোষণা করা হয়, যা খুলনা বিভাগীয় শ্রম দপ্তর অনুমোদন দেয়নি। এ কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও ৪৫ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ সাধারণ সভা, ব্যবসায়ীদের সব ধরনের স্বার্থ সংরক্ষণসহ ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম শুরু করা হবে বলে জানান নতুন আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত