ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নূপুর মার্কেট বণিক সমিতির সভাপতি হাবিবুর, আলিম সম্পাদক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ৪:৪৮

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের নূপুর মার্কেট বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আবদুল আলিম নির্বাচিত হয়েছে। সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ জামাল হোসাইন। কমিশনারের দায়িত্ব পালন করেন জামাল আহমেদ, হাজী মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ নাজিম উদ্দিন ও আলহাজ্ব আহমদুল হক আহমদ।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াছ ও প্রচার সম্পাদক পদে মো. আবদুর রহীম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৯টি পদে মোট ১৭ জন প্রার্থী সরাসরি নির্বাচনে অংশ নেন। ১৭ জন থেকে বিভিন্ন পদে ৯ জন নির্বাচিত হন। সকাল ১০টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণণা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনারগণ নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে মো. ফরিদুল আলম, সাধারণ সম্পাদক পদে আবদুল আলিম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক, প্রচার সম্পাদক পদে মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক পদে মো. নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ পদে মো. শাহ আলম, কার্যকরী সদস্য পদে মো. আলমগীর, মো. রফিকুল ইসলাম, মো. মনিরুল হক নির্বাচিত হন। এ মার্কেটে মোট ভোটার  ৪০৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৩৮২ জন।

উল্লেখ্য, রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেন বণিক সমিতির অন্তর্ভুক্ত নূপুর মার্কেট ব্যবসায়ী সমিতি।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির