ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নগরীর এনায়েত বাজার ওয়ার্ডকে সিসিটিভির আওতাভুক্ত করার প্রস্তাবনা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১২-২০২১ বিকাল ৫:৪৮

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার ওয়ার্ডে বাণিজিক কেন্দ্র, জনবহুল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, বিহার, গির্জাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। মানুষের জীবনের নিরাপত্তার প্রয়োজনে পুরো এলাকাকে সিসিটিভির আওতায় আনার দাবি জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। 

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সিআরবি এলাকায় একটি রেস্টুরেন্ট সংবাদ সম্মেলন করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সেলিমুল্লাহ বাচ্চুর উপস্থিতিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো ও চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের ৩০নং ওয়ার্ড সভাপতি জিন্নাত সুলতানা ঝুমা ও রাজনৈতিক ফেলো আকবরশাহ থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আকতার ফারহানা লিখিত বক্তব্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের জোনাল অফিসার ছদরুল আমিন, কর্মকর্তা ছদরুল সুমন, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক এস. ডি জীবন, আন্তর্জাতিক লালন মঞ্চের শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আলমগীর আলম রাজু, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা কামাল হোসেন, সমাজকর্মী কাউছার আলম, নাজমা সুলতানা নুপুর, তানজিনা আক্তার প্রমুখ। এতে বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত কাউন্সিলর সংগঠনের দাবি দ্রুত বাস্তবায়ন করার আশ্বাস দেন এবং ডেমোক্রেসি ইন্টান্যাশনাল যে কর্মকাণ্ড করে যাচ্ছে এগুলো সাধারণ মানুষের কাছে প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেন। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক লালন মঞ্চের শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি খালি গলায় কয়েকটি গান পরিবেশন করেন।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির