খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখা। শনিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।
ছাত্রদলের সমাবেশে পঞ্চগড় জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য সচিব নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, যুবদলের দপ্তর সম্পাদক মওদুদ আহম্মেদ, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, তেঁতুলিয়া উপজেলা আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, বোদা উপজেলা আহ্বায়ক রিয়েল প্রধান, সদর উপজেলা আহ্বায়ক মোজাহার আলী, আটোয়ারী উপজেলা আহ্বায়ক রাসেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রদলের আরেকটি পক্ষ একই সময়ে কলেজ রোড (এলএসডি) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাবেক ছাত্রদল নেতা মহিদুল ইসলাম দীপু, জেলা ছাত্রদল নেতা রাজিউল করিম রাজু, জাহিদুল ইসলাম রাসেলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ পৃথকভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জোর দাবি জানান। দাবি মানা না হলে অচিরেই সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied