ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে আদিবাসীদের উচ্ছেদের পাঁয়তারা ও হামলা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ১১:৪৯
রাজশাহীর তানোরে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান জবরদখল করে বাড়ি নির্মাণ, তাদের উচ্ছেদ করতে বসতবাড়ি ভাংচুর, নারী ও শিশুদের মারপিট করে ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।
 
জানা গেছে,উপজেলার বাঁধাইড় ইউপির জেল নম্বর ৪০ একান্নপুর গোয়ালপাড়া, খতিয়ান নম্বর ২১৭, হাল দাগ নম্বর ১২৩৬, শ্রেণী ভিটা পরিমাণ ২ একর ৮৮ শতক এবং  খতিয়ান নম্বর ২১৭, দাগ নম্বর ১২৩৩ শ্রেণী ভিটা, পরিমাণ ২১ শতক মোট ৩ একর ১০ শতক। সেখানে আদিবাসীদের কবরস্থান দখল করে বাড়ি নির্মাণ করেছেন সল্লাপাড়া গ্রামের ভূমিদস্যু দুরুল হুদার ছেলে আব্দুল আলিম। বিভিন্ন এলাকার প্রায় ৩০টি ভুমিহীন আদিবাসী পরিবার সেখানে বেড়াটাটির ঘর করে বসবাস শুরু করেছে। ওই জায়গার ওপর আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। কিন্তু  দুরুল হুদা তার ভাইরা মোজাম্মেল, এরশাদ আলী ও সুমন প্রায় ৩০ জন ভাড়াটিয়া বাহিনী নিয়ে রামদা, চাইনিজ কুড়াল, বল্লমসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে তারা সেখানে বিভিন্ন প্রজাতির গাছের রোপণ করে জায়গা জবরদখল ও আদিবাসীদের ঘর ভাংচুর করে। এ সময় আদিবাসি নারীরা বাধা দিলে তাদের বিবস্ত্র করে শ্লীলতাহানী, মারপিট ও কোলের শিশু ছুড়ে ফেলে তাণ্ডব করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
আদিবাসী জুয়েল, মালতি ও সুভাষ মুর্মু স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, দুরুল হুদা, মিলন মৃধা ও মোজাম্মেল তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবার পাশাপাশি কাফনের কাপড় নিয়ে প্রস্তুত থাকার হুমকি দেয়। আজ শনিবার আদিবাসি পল্লীর পুকুরে আদিবাসীরা মাছ ছাড়েন। এ সময় দুরুলের ছেলে সুমন তাদের অকথ্য ভাষায় গালাগালি ও নানাভাবে ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় আদিবাসীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এর পর থেকে তারা প্রায় খোলা আকাশের নিচে পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করেছে। আদিবাসীরা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে দুরুল হুদা, সুমন ও মোজাম্মেল সকালের সময়কে বলেন, তাদের জমি আদিবাসীরা দখলের চেষ্টা করছে। তারা সেখানে গাছের চারা রোপণ করতে গেলে আদিবাসীরা তাদের ওপরই চড়াও হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার