মিরসরাইয়ে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ১১নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।
ওইদিন বিকেল ৩টায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শামীম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু নছর রিপন, শাখাওয়াত বাবুর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাউছার রায়হান, ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক ফৌজিয়া নিজামী তামান্না।
বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।
এ সময় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি সুশৃংখল সংগঠন। মাদকাসক্ত, চাঁদাবাজ, টেন্ডারবাজ কাউকে ছাত্রলীগের পদ দেয়া হবে না।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত