মধুখালীতে নারী নির্যাতন প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ স্লোগান নিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদ এবং প্রশাসনের সাথে মেয়ে শিক্ষার্থীদের সংলাপ ও নারী নির্যাতনবিরোধী ১৬ দিনব্যাপী কর্মসূচি অরেঞ্জ ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকারের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, ফরিদপুর জেলা ফ্যাসিলেটর মো. মনিরুজ্জামান মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মণ্ডল, মধুখালী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার নিহার, কামামালদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য শাহারা বেগম, নওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজা বেগম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অংকনা পাল, আরজিতা রহমান, সালমা জাহান ইতি প্রমুখ। আলোচনায় বক্তাগণ নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ধর্ষণ বন্ধে প্রশাসনকে সহায়তা করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ ও বক্তব্য রাখেন। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied