ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামে ডলার প্রতারক চক্র সক্রিয়


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-১২-২০২১ বিকাল ৫:২৪

চট্টগ্রামের ডলার প্রতারক চক্র সিন্ডিকেট সক্রিয়। চক্রটি কোটিপতি শিল্পপতিদের লোভ দেখিয়ে ডলার দেয়ার কথা বলে কোটি কোটি হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। চক্রটির একটি গ্রুপ সম্প্রতি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের হাতে ধরা পড়লে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। চক্রটি ভুয়া ডলার বানিয়ে মানুষের সাথে প্রতারণাও করে আসছে দীর্ঘদিন ধরে। 

জানা গেছে, বন্দর থেকে রঙিন কাগজের মাধ্যমে ৩৩ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশে এনে এবং উক্ত রঙিন কাগজকে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে সহজে জাল ডলার বানায়। জাল ডলার বানিয়ে কেমিক্যাল ক্রয়ের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্রটি। সহজ-সরল মানুষকে লোভ দেখিয়ে কৌশলে টাকা নেয়া তাদের মূল কাজ।

গত ৩০ ডিসেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের ৬ সদস্যকে কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় এলাকা থেকে গ্রেফতার করেছে। তারা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে এসএম সালাম প্রকাশ সোলেমান (৪৩), কুমিল্লা জেলার আর্দশ সদর এলাকার নুরুল ইসলামের ছেলে একেএম গোলাম সরোয়ার (৩৫), কুমিল্লা কোতোয়ালি থানাধীন আব্দুল মুমিনের ছেলে মো. আব্দুল কাদের (৪৪), কুমিল্লা জেলার লাকসাম এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে জুনায়দুর রহমান (৬০), নোয়াখালী জেলার কাটাগলি এলাকার শাহিদুর রহমানের ছেলে মো. আলী খান (৪০)। ঘটনায় জড়িত ফেনী জেলার মো. কামরুল ইসলাম (৫৪) পলাতক রয়েছে।

চক্রটি কৌশলে প্রতারণার কৌশল হিসেবে বিভিন্ন জেলায় প্রথমে ভাড়া বাসা নিয়ে কিছু মানুষের সাথে সখ্য গড়ে তুলে তাদের মধ্যেমে জড়িয়ে পড়ে প্রতারণার কাজে। চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানা ও জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে সূত্র জানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. কামাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে উক্ত ডলার পরিষ্কারের করতে কেমিক্যাল ক্রয় করার জন্য গত ২৩ নভেম্বর ৪ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেয়ার পর তাদের কর্মকাণ্ড সন্দহজনক মলে হলে বিষয়টি পুলিশকে অভহিত করেন তারা। প্রতারক চক্রের ব্যাপারে জানতে পেরে উক্ত আসামিদের পুলিশের হেফাজতে তুলে দেন ভুক্তভোগী মো. কামাল উদ্দিন। আসামিদের কাছ থেকে ৪টি চেক, একটি পাসপোর্ট, দুটি এটিএম কার্ডসহ নানাবিধ সরঞ্জাম উদ্ধার করা হয়। 

এ বিষয়ে প্রতারণার শিকার কামাল উদ্দীন বলেন, তারা লাভজনক একটি কাজ পেয়েছে, মালামাল বন্দরে এসে গেছে, টাকা পেলে বন্দর থেকে মালামালগুলো খালাস করতে পারবে। টাকা দেয়ার পর জানা গেলে তারা পেশায় প্রতারক, মানুষের সাথে প্রতারণা করে কিছুদিন দেশের বাইরে পালিয়ে যায়। তিনি বিয়ষটি থানা পুলিশকে জানান।

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দীন বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডলার নিয়ে প্রতারণার একটি চক্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা করে আসছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার