চন্দনাইশে ৮ ইউপি নির্বাচনে যাদের হাতে এলো আ’লীগের নৌকা
দেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সস্পন্ন হয়েছে। চতুর্থ ধাপের নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে ৮ ইউনিয়নে প্রার্থীও চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ নিয়ে গতকাল রোববার (৫ ডিসেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক মুলতবি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌকার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
এ উপজেলায় ৮ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ৬ জন নৌকার প্রার্থীকে এবার পরিবর্তন করা হয়েছে। বাকি ২ জন বর্তমান চেয়ারম্যানই পেয়েছেন নৌকা। নৌকার ৬ নতুন মুখ হলেন- মো.আবু ছালেহ (কাঞ্চননগর), মো.ফেরদাউস ইসলাম খান (বরকল), এসএম সায়েম (বৈলতলী), খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর), আবদুল আলিম (ধোপাছড়ি), ফোরক আহমদ (সাতবাড়িয়া)। বর্তমান ২ চেয়ারম্যান ও নৌকা প্রার্থী হলেন- আমিন আহমদ চৌধুরী রোকন (জেয়ারা), মো.নুরুল ইমলাম (বরমা)।
এদিকে, উপজেলার ৮ ইউনিয়নের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ায় ৮ প্রার্থীর নেতাকর্মীরা এলাকায় রাতেই আনন্দ-উল্লাস, মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। অনেকের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন। এখন নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের আমেজ। চা স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচারণার কমতি নেই তাদের। মনোনয়ন পাওয়ার পরপরই ফেসবুকে নৌকা প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রার্থীদের নেতাকর্মীরা। নৌকার বিজয়ের লক্ষ্যে ফেসবুকেও ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন নেতাকর্মীরা।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied