ঠাকুরগাঁও ইউনিয়নে আপিলেও আ’লীগের অখিলের প্রার্থিতা বাতিল
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১নং ঢোলার হাট ইউনিয়নে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে তার আপিলে রিটার্নিং কর্মকর্তার দেয়া রায় বহাল রাখেন জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম। দীর্ঘ যাচাই-বাছাই শেষে এ রায় দেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ের পর ঋণখেলাপির কারণে অখিল চন্দ্র রায়ের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করেন অখিল চন্দ্র রায়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলামের নেতৃত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে রায় দেয়া হয়।
এ ব্যাপারে মনোনয়ন বাতিল হওয়া নৌকার মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায়ের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ