ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগরে গাছের ডাল ভেঙে বৃদ্ধা নিহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ৪:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার ভোলাচংয়ে সড়ক ও জনপথ বিভাগের গাছের ডাল ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সখিনা (৪০) ও শরীফ (৩৫) নামে দুজন আহত হয়েছেন। নিহত রহিমা বেগম (৬৫) একই এলাকার মৃত কাদির মিয়ার স্ত্রী।
 
নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস জানান, রহিমা বেগম তার মেয়েকে বাসে উঠিয়ে দিতে সড়কে এসেছিলেন। এ সময় সড়কের পাশে থাকা শুকনা মরা গাছের একটি অংশ তার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই রহিমা মারা যান। এ ঘটনায় সড়কের পাশ দিয়ে যাওয়া এক যুবক ও এক নারী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার চাচ্ছে ময়নাতদন্ত ছাড়া তার মৃতদেহ নিয়ে যেতে। সেক্ষেত্রে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে বলা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু