ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ইয়াবা ও গাড়িসহ আটক ২


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২১ বিকাল ৫:১৮

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিকআপসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আহসান হাবিব ও এসআই মঈন উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানকালে বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ শ্যামা স্টোরের সামনে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক মহাসড়কের রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই ইয়াবা পাচারকারীকে আটক করেন।

এ সময় আটকদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাচারকাজে ব্যবহৃত একটি পিক‍আপ আটক করা হয় বলে পুলিশ স‍ূত্রে জানা গেছে। আটকরা হলো- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার উলিপুর খন্দকারবাড়ি গ্রামের ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ফারুক (৪০) এবং ঝালকাঠি জেলার রাজপুর থানার ১নং সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া হাওলাদারবাড়ির মৃত আনছার আলীর ছেলে মোহাম্মদ শিমুল (২৪।

আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিকআপসহ দুজনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, রোববার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্ব লাভের মাত্র ২৬ ঘণ্টার ব্যবধানে মাদকবিরোধী সফল অভিযানে আরো একটি চমক দেখালেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দিন।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন